Logo

গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না যুক্তরাজ্য: অ্যান্ডি বার্নহাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৬
গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না যুক্তরাজ্য: অ্যান্ডি বার্নহাম
ছবি: সংগৃহীত

গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে চরম দুর্ভোগ বাড়তে থাকা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর আঘাত আসার পরিস্থিতিতে যুক্তরাজ্য কোনোভাবেই নিষ্কর্মা হয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের অবস্থান তুলে ধরেন বার্নহাম।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের প্রসঙ্গ তুলে ধরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর সম্প্রতি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মাধ্যমে এটি স্পষ্ট যে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই দখলদারিত্ব সম্পূর্ণ বেআইনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ঘটনা কোনোভাবেই গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে যুক্তিসঙ্গত প্রমাণ করে না, যেখানে অসংখ্য শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

বার্নহাম আরও জানান, দ্বি-রাষ্ট্র সমাধান নষ্ট হওয়ার মুখে নীরব না থেকে বিশ্বনেতাদের রূপরেখা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় বিশ্বজুড়ে বিশ্বাস ও আস্থা পুরোপুরি বিনষ্ট হবে।

প্রযুক্তি ও প্রতিরক্ষার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিরক্ষা জোট গঠন করা হচ্ছে, যাতে এ ধরনের প্রযুক্তিগত সিদ্ধান্তগুলো অনিশ্চয়তার ওপর ছেড়ে দেওয়া না হয়।

বিজ্ঞাপন

রাশিয়ার কাছ থেকে আসা নিরাপত্তা হুমকির প্রসঙ্গে বার্নহাম বলেন, যুক্তরাজ্য নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে যাবে। তবে রাশিয়ার মতো উসকানিমূলক বক্তব্যের পথে না গিয়ে প্রস্তুত থাকার পাশাপাশি পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার নীতির কথা জানান তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD