পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, তার হস্তক্ষেপে আটটি যুদ্ধের অবসান হয়েছে। এসব সংঘাতের মধ্যে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প বলেন, শেহবাজ তাকে বলেছেন, তার জন্য ৩ কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্বনেতাদের সামনে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, আমার জন্য সম্মানের, আমি আটটি যুদ্ধের মিমাংসা করেছি। এটি করে সেসব দেশের অনেক নেতার প্রিয় মানুষে পরিণত হয়েছি। যুদ্ধগুলোর মিমাংসা করা আমার জন্য ছিল অত্যন্ত সম্মানের।”
শেহবাজ শরিফের কথা বিশেষভাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী— অসাধারণ মানুষ— বলেছেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটি বা তারও বেশি জীবন রক্ষার জন্য ভূমিকা রেখেছেন।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৫ সালের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত অভিযোগ তোলে, যদিও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে। এর পর মে মাসে দুই দেশের মধ্যে কয়েক দিনের পাল্টাপাল্টি সামরিক হামলা হয়। পরে যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তার কূটনৈতিক উদ্যোগের কারণেই ওই সংঘাত থেমেছিল।
তবে সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্য এক নয়। পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে কৃতিত্ব দিলেও ভারতীয় পক্ষের বক্তব্য ছিল, দুই দেশের সরাসরি যোগাযোগের মাধ্যমেই সামরিক উত্তেজনা থেমেছিল।
বিজ্ঞাপন
ট্রাম্প তার বক্তব্যে আরও দাবি করেন, ভারত-পাকিস্তানের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, তিনি হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। তবে এ ধরনের দাবির বিষয়ে দুই দেশের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে।
সূত্র: দ্য ডন








