Logo

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৪:৫৬
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুর
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জীবিত আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার নামে বিভিন্ন বক্তব্য প্রচারের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, এসব বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন বলে প্রচার হচ্ছে। কিন্তু সেগুলো এআই দিয়ে তৈরি, নাকি বাস্তব, তা তাঁরা জানেন না। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও তাঁরা নিশ্চিত নন।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রচারণাকে হাস্যকর ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং রাজপথে সক্রিয় থেকে প্রতিবাদ জানালে এসব তৎপরতা বন্ধ করা সম্ভব হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। নুরুল হক নুর বলেন, যারা বাসে আগুন দিচ্ছে ও ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে বিরোধী দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে বিরোধী দল যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছে, রাজপথেও তাদের কাছ থেকে একই ধরনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না৷ এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে৷’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD