Logo

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিবেন খলিলুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০০
আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিবেন খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাতে অনুষ্ঠিত হবে তার শপথগ্রহণ অনুষ্ঠান।

বিজ্ঞাপন

আগামী এক বছর জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বাধিক প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানেই ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি। সেখানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী অধিবেশনের কার্যক্রম পরিচালনা, অগ্রাধিকার এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা রয়েছে।

শপথ নেওয়ার পর বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশের প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে ন্যস্ত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD