Logo

কাশ্মীরের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়: শাহবাজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫০
কাশ্মীরের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়: শাহবাজ
ছবি: সংগৃহীত

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সমস্যার সমাধান করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) ৬১তম ‘প্রতিরক্ষা ও শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন শাহবাজ শরিফ।

তিনি বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম কাশ্মীরকে দেশের ‘জীবনরেখা’ হিসেবে অভিহিত করেছিলেন। তার দাবি, কাশ্মীর ইস্যুতে ভারতের আচরণ এবং দীর্ঘদিনের অনমনীয় অবস্থান দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাহবাজ শরিফ জানান, পাকিস্তান তার নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

একই সঙ্গে আঞ্চলিক সীমানার বাইরেও শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে জানান তিনি।

দিবসটি উপলক্ষে দেওয়া বক্তব্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কাশ্মীরিদের অধিকার আদায়ের ক্ষেত্রে পাকিস্তান তাদের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে।

সূত্র: ডন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD