Logo

মেলানিয়ার উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, ঘোষণা হোয়াইট হাউসের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬, ২০:০০
মেলানিয়ার উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, ঘোষণা হোয়াইট হাউসের
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁর উদ্যোগে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। আগামী ২৯ অক্টোবর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওলেশকিতে সাময়িকভাবে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এর ফলে শহরটিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং নির্ধারিত নিরাপদ পথ দিয়ে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দক্ষিণ ইউক্রেনের এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি সেখানে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের বিবৃতিতে মেলানিয়া ট্রাম্প বলেন, ওলেশকির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে থাকায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। সেখানে এখনো যাঁরা বসবাস করছেন, তাঁদের অধিকাংশই বয়স্ক মানুষ। তাঁদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রয়োজন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ বাহিনীর হাতে আটক ইউক্রেনীয় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টাতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন মেলানিয়া ট্রাম্প। এবার ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে তাঁর উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এল।

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD