Logo

রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:৪৭
রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি দেশটির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

এ ঘটনার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তাঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় সংস্থাটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদি সিভিল ডিফেন্স জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর আবহা ও এর পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কবার্তা প্রচার করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেসব এলাকার সতর্কতাও তুলে নেওয়া হয়। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মে পৃথক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে, আক্রান্ত এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করা থেকেও বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD