Logo

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬, ১৪:২৭
বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বা ৬৩৬ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন। ওই বৈঠকের পর প্রকাশিত হতে যাওয়া যৌথ বিবৃতিতে প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকতে পারে।

নিক্কেই এশিয়ার তথ্য অনুসারে, সম্ভাব্য বিনিয়োগের অর্থ গাড়ি উৎপাদনসহ বিভিন্ন শিল্পকারখানা এবং জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় করা হতে পারে। পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানও এই উদ্যোগের আওতায় আসতে পারে।

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ যুক্ত রয়েছে। এসব অঞ্চলে জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়লে উৎপাদনশিল্প ও জ্বালানি খাতে নতুন কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

তবে নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগের পরিকল্পনা ও সম্ভাব্য খাতগুলোর বিষয়ে তথ্য সামনে এলেও চূড়ান্ত যৌথ বিবৃতিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তা এখনো নিশ্চিত নয়।

তথ্য সূত্র : রয়টার্স

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD