সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত অঞ্চল

চীনের তিব্বত অঞ্চলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই রাতে ওই অঞ্চলের কাছাকাছি আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। পরপর দুটি ভূমিকম্পের ঘটনায় অঞ্চলটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটের দিকে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকুতে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর মাত্র কয়েক মিনিট পরেই, রাত ৮টা ২৯ মিনিটের দিকে চীনের অরুণাচল প্রদেশ থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
আগস্টে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ৪শ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পরেই এই ভূমিকম্পগুলো ঘটল।
বিজ্ঞাপন








