শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ৬ বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র। তবে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। এ তথ্য প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
অন্যদিকে, জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভূমিকম্পটির তীব্রতা নিয়ে দুই সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য থাকলেও, উভয় সংস্থাই বেলুচিস্তান অঞ্চলে ভূকম্পনের বিষয়টি জানিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।








