Logo

বড় ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবার কাঁপল পানামা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৩:১৪
বড় ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবার কাঁপল পানামা
ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১২ অক্টোবর) দেশটিতে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক মূল্যায়নে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রিও গ্রান্দে শহরের ১৮ কিলোমিটার পশ্চিমে। এলাকাটি রাজধানী পানামা সিটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রাথমিক মূল্যায়নেও প্রাণহানি, আহত ব্যক্তি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৯ অক্টোবর পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং শত শত মানুষ ঘরবাড়ি হারান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।

সূত্র: আনাদোলু

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD