ফিলিস্তিনির খামারে ঢুকে ২০ ভেড়া হত্যা, আতঙ্কে স্থানীয় খামারিরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনির খামারে হামলা চালিয়ে ছুরিকাঘাতে প্রায় ২০টি ভেড়া হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রামাল্লার উত্তর-পূর্বে কাফর মালিক গ্রামের একটি খামারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে প্রকাশিত দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গ্রামের উপকণ্ঠে অবস্থিত খামারটিতে প্রবেশ করে বসতি স্থাপনকারীরা ভেড়াগুলোকে ছুরিকাঘাতে হত্যা করে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক জায়গায় স্তূপ করে রাখা বেশ কয়েকটি ভেড়ার ক্ষতবিক্ষত মরদেহ দেখা গেছে। হামলায় প্রায় ২০টি ভেড়া মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তি ও গবাদিপশু লক্ষ্য করে এ ধরনের হামলা তাঁদের জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, হামলার আশঙ্কায় আশপাশের এলাকার অন্য খামারিরাও আতঙ্কে রয়েছেন। নিজেদের গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকজন খামারি পশু অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল








