Logo

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৭
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কারও নাম মনে না থাকলে তাঁকে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারও নাম জানা না থাকলে তাঁকে ‘মোহাম্মদ’ বলে ডাকা যেতে পারে। এভাবে ডাকলে ৬৫ শতাংশ ক্ষেত্রে ভুল হবে না বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। এ সময় কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে রসিকতার ছলে তিনি জানতে চান, তাদের কেউ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান কি না। তবে ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্পের এ মন্তব্যের পর সমাবেশে উপস্থিত দর্শকদের কাছ থেকে সীমিত প্রতিক্রিয়া দেখা যায়। অন্যদিকে, মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো মুসলিম ও অভিবাসীদের নিয়ে তাঁর বারবার করা অসম্মানজনক মন্তব্যের সমালোচনা করেছে।

বিজ্ঞাপন

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান ও দ্বিতীয় মেয়াদের বিভিন্ন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ও মুসলিমদের প্রতি বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD