Logo

ইয়েমেনের তাইজে সরকারি বাহিনীর হামলায় হুথি কমান্ডার নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ১৮:৪২
ইয়েমেনের তাইজে সরকারি বাহিনীর হামলায় হুথি কমান্ডার নিহত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ইয়েমেনি কর্মকর্তা ফায়াদ আল নোমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফায়াদ আল নোমান জানান, তাইজের হান পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে সরাসরি সংঘর্ষ চলাকালে ওই কমান্ডারের মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত কমান্ডারের পরিচয় প্রকাশ করেন। তাঁর নাম আব্দুলরহমান মোহাম্মদ সুফিয়ান ওয়াজিহ আল-দ্বীন। তিনি আবু আল-কারার নামেও পরিচিত ছিলেন। হুথি বাহিনীতে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন এবং ইব প্রদেশের ধি আল-সুফাল অঞ্চলের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ওই কমান্ডার ঠিক কখন নিহত হয়েছেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি ফায়াদ আল নোমান। এদিকে, কমান্ডারের মৃত্যুর বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তাইজ শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক দিন ধরে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। আলজাজিরা দুই দিন আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, গুরুত্বপূর্ণ শহরটি দখলের কাছাকাছি অবস্থানে রয়েছে হুথি বাহিনী।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে হুথি বিদ্রোহীদের হটাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে বিমান হামলা শুরু করে। পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সময়ে সেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD