Logo

অভিজিৎ দীপকের পর এবার ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ১৯:২০
অভিজিৎ দীপকের পর এবার ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কর্মসূচি শুরুর আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করে পুলিশ। এর প্রায় এক ঘণ্টা পর আটক করা হয় ছাত্রনেত্রী নেহা বোরাকেও।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে তরুণদের জড়ো হওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিজিৎ দীপ। তবে নির্ধারিত কর্মসূচির আগেই তাকে আটক করে পুলিশ।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নেহা বোরা মান্দি হাউজ সার্কেল থেকে হাতে পতাকা নিয়ে মিছিল করে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ জনতা পার্টির তরুণ সমর্থকেরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পরপরই তাদের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুক্রবার সেন্ট্রাল পার্কে পতাকা ওড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত ককরোচ জনতা পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং পরবর্তী সময়ে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে। এর আগে যন্তরমন্তরে পতাকা ওড়ানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমাবেশের ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে সেদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। একই দিন অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করা হয়। পরদিন তারা মুক্তি পান।

বিজ্ঞাপন

এরপর ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে পতাকা ওড়ান আশুতোষ ও সৌরভ। সে সময়ই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD