Logo

তুরস্কের ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, চারজনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ২০:০১
তুরস্কের ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, চারজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে শহরটি। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জনসংখ্যার দিক থেকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ৪৮ ঘণ্টায় শহরটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতকেও ছাড়িয়ে গেছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি পরিস্থিতি সম্পর্কে বলেন, “আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একইসঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।”

শুক্রবার সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি সেতুর নিচ থেকে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ওই জেলায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এর আগে বন্যায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

বন্যার পানিতে শহরটির বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে গেছে বিভিন্ন সড়ক ও পার্কিং এলাকা। এ ছাড়া পানির স্রোতে ভেসে যাওয়া বেশ কিছু যানবাহন উঁচু পাহাড়ি এলাকায় গিয়ে স্তূপ হয়ে জমা হয়েছে।

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD