Logo

নেপালে আবারও আকস্মিক বন্যায় ভেসে গেল ঘরবাড়ি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১৫:৪৭
নেপালে আবারও আকস্মিক বন্যায় ভেসে গেল ঘরবাড়ি
ছবি: সংগৃহীত

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে। পরিস্থিতি মোকাবিলায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) এ বন্যা দেখা দেয়। পরিস্থিতির অবনতি ঠেকাতে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি দ্রুত গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। একই সঙ্গে রবিবার গভীর রাত পর্যন্ত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছাকাছি বয়ে চলা বুধিগণ্ডী নদীটি ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীতে হঠাৎ বন্যার কারণ অনুসন্ধানে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ি নদীর প্রবল স্রোতে একের পর এক ঘরবাড়ি ও অবকাঠামো ভেসে যাচ্ছে। এতে পাহাড়ি অঞ্চলের কয়েকটি ছোট গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিশেষ করে কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশের শহর আরুঘাটে সরকারি সতর্কবার্তা জারির পর বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।

এদিকে, চলতি বছরের আগস্টে নেপাল-চীন সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যার বিপর্যয় এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ওই দুর্যোগে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের নিখোঁজ হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, ওই দুর্যোগের পর পুনর্গঠন কাজে প্রায় ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। এতে প্রায় ৩৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ৭ হাজার ৫০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিজ্ঞাপন

নতুন করে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যার ঘটনায় পাহাড়ি জনপদে উদ্বেগ তৈরি হয়েছে। বন্যার কারণ অনুসন্ধানের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD