Logo

ইরানে পরমাণু বোমা হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ১৫:০৮
ইরানে পরমাণু বোমা হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সন্দেহভাজন পরমাণু স্থাপনায় নতুন করে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বিশেষ করে ভূগর্ভস্থ পিক্যাক্স মাউন্টেন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রশাসন বিবেচনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি প্রচলিত শক্তিশালী বিস্ফোরক অস্ত্রের প্রসঙ্গ তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বিশাল বোমাটি পরমাণু অস্ত্র নয়; এটি প্রচলিত বিস্ফোরক অস্ত্র। তার মতে, এ ধরনের শক্তিশালী অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা হতে পারে, তবে ইরানের বিরুদ্ধে অভিযানে পরমাণু বোমা ব্যবহারের প্রয়োজন নেই।

পিক্যাক্স মাউন্টেনে হামলার পরিকল্পনা

বিজ্ঞাপন

ইরানের সন্দেহভাজন পরমাণু স্থাপনাগুলোতে নতুন করে হামলার সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। বিশেষ করে পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত একটি ভূগর্ভস্থ স্থাপনার দিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে ট্রাম্প বলেন, এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে হামলা চালানোর প্রয়োজন হতে পারে। আমরা ওই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাব এবং দ্রুত ধ্বংস করে দেব।

তবে এই অভিযান পরিচালনায় মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।

বিজ্ঞাপন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান

ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাকে নিজের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। তার মতে, এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা না নিয়ে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী প্রত্যাহার করলে এক বছরের মধ্যে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘ইরানের যুদ্ধ খুব শিগগির শেষ হবে। একভাবে হোক বা অন্যভাবে, এটি দ্রুত শেষ হবে।’

যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জ্বালানির দাম কমারও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযান নিয়ে ট্রাম্পের দাবি

বিজ্ঞাপন

ট্রাম্প আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। তার বক্তব্য অনুযায়ী, চলমান আলোচনার কারণেই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান স্থগিত রেখেছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD