যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, নিহত পাঁচ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় এক শিক্ষক ও তিন শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু ও একজন শিক্ষক। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরও ঘটনাস্থলে নিহত হয়েছে। ফলে হামলাকারীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (গতকাল) বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টিতে কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে। তাদের বয়স সাধারণত ৫ থেকে ১১ বছরের মধ্যে। স্কুলটিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ও ৪০ জন কর্মী রয়েছেন।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রানৎজ এক ব্রিফিংয়ে জানান, সকালে আনুমানিক ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলের তালাবদ্ধ প্রবেশফটকে গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর বিদ্যালয়ের ভেতরে আবারও গুলি চালায় সে। এতে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক নিহত হন। এ ছাড়া সাত বছর বয়সী এক শিশু ও অন্য একজন শিক্ষক গুরুতর আহত হন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, স্কুলটির আশপাশের এলাকার এক বাসিন্দা কিশোরটিকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখে তার পিছু নেন। পরে হামলাকারী গুলি চালানোর সময় ওই বাসিন্দাও তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়। তবে ওই বাসিন্দার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বিজ্ঞাপন
ঘটনার পর বিদ্যালয়টি পরিদর্শন করেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। পুলিশপ্রধানের ব্রিফিংয়েও উপস্থিত ছিলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গভর্নর টিনা কোটেক বলেন, “কোনো অভিভাবকের জীবনে যেন এমন দিন আর না আসে। কোনো কমিউনিটিকেও যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে না যেতে হয়। নিহত-আহত শিশু ও শিক্ষক এবং তাদের পরিবার ও প্রিয়জনদের সম্পর্কে আমরা যত বেশি জানব, ততই আমাদের কান্নায় ভেঙে পড়তে হবে—আমরা সবাই মিলে কাঁদব, হয়তো একান্তেও কাঁদব।”
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিয়ে উদ্বেগ
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অতীতে ১৯৯৯ সালে কলাম্বাইন হাই স্কুল, ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল, ২০১৮ সালে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল এবং ২০২২ সালে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে।
মার্কিন অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৬০টিরও বেশি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংস্থাটির সংজ্ঞা অনুসারে, কোনো ঘটনায় চার বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হলে সেটিকে গণ-গুলিবর্ষণ হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সাল থেকে এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৩৩ জন প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








