আলোচনা চললেও ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ইরানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েও পরে তা ভঙ্গ করে বলে অভিযোগ করেছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) এক টেলিভিশন ভাষণে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রকে পুনরায় হামলা চালানো থেকে বিরত রাখাই ইরানের প্রধান লক্ষ্য। তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হলেও তা ইরানের নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে না। তাই অন্যায়কারী শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের মাধ্যমেই স্থায়ী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের আচরণ পরিবর্তন করতে এবং শাস্তির মুখোমুখি হয়ে ইরানি জনগণের ন্যায্য দাবিগুলো মেনে নিতে বাধ্য করতে হবে।
বিজ্ঞাপন
সূত্র: মিডল ইস্ট আই








