Logo

পবিত্র শহর মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৬:৫৩
পবিত্র শহর মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির
ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বার্তায় তিনি বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি প্রতিরক্ষা জোট। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা হামলার লক্ষ্য কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত মাসে মক্কা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। সে সময়ও ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছিল বলে জানানো হয়।

এ ছাড়া একই সময়ে মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

বিজ্ঞাপন

সূত্র: আল আরাবিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD