সৌদি আরব ভ্রমণে সতর্কতা জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জাপান সরকার দেশটিতে ‘অপরিহার্য নয়’—এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ ভ্রমণ সতর্কতায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার ঝুঁকির মাত্রা চার ধাপের সতর্কতা সূচকে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
অন্যদিকে, ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ রাখা হয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় সতর্ক করেছে, ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে সৌদি আরবে আরও হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে যারা সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন, তাদের ভ্রমণ স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
সূত্র: জাপান টাইমস, আলজাজিরা








