ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ

ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয় দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল মঙ্গলবার সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। ওই হামলার পর পাল্টা আক্রমণ চালায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর ধারাবাহিকতায় আজ বুধবার (১৪ অক্টোবর) আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইউসেফ মারে সানা থেকে জানিয়েছেন, শহরটির আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যাচ্ছে। নতুন করে বিস্ফোরণের ঘটনায় সেখানে আবারও হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
গতকাল সৌদি নেতৃত্বাধীন জোট সানায় যে তেল স্থাপনায় হামলা চালায়, সেটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। ওই হামলার জবাবে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, একটি তেল পরিশোধনাগার এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত আরামকোর সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা।
যুদ্ধের শুরু থেকেই হুথিরা ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করে আসছে। তাদের দাবি, সৌদি আরব যখনই তাদের কোনো অবকাঠামোতে হামলা চালায়, তখনই পাল্টা জবাব হিসেবে একই ধরনের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। সৌদি আরবের হামলার জবাবে পাল্টা আক্রমণের এই কৌশল অব্যাহত রাখার হুমকিও দিয়েছে হুথিরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুথি বিদ্রোহীরা জানিয়েছে, সৌদি আরবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান দিয়ে হামলা চালানো অব্যাহত রাখবে তারা। তাদের দাবি, গতকাল সৌদি নেতৃত্বাধীন জোট যে তেল স্থাপনায় হামলা চালিয়েছে, সেটির তেলের ডিপো আগে থেকেই খালি ছিল। সেখানে তেল না থাকায় ওই হামলায় কোনো কার্যকর ফল পাওয়া যায়নি বলেও দাবি করেছে তারা।
এদিকে সৌদি আরব আজ বুধবার সকালে হুথিদের ছোড়া একাধিক চালকবিহীন আকাশযান ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য জানিয়েছে। এরপর আবারও সানায় হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন বিস্ফোরণের ঘটনায় হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সৌদি আরবের ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর অন্যতম কারণ, যুদ্ধের কারণে সানা বিমানবন্দরে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা বন্ধ রয়েছে। ফলে ইয়েমেনের রাজধানীটির সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগও ব্যাহত হচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ইয়েমেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
সূত্র: আলজাজিরা








