Logo

ইয়েমেনে ‘বিশেষ অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি জোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ২১:৩৫
ইয়েমেনে ‘বিশেষ অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি জোট
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় ‘বিশেষ অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অভিযান শুরুর আগে নির্দিষ্ট একটি এলাকার বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছে জোটটি।

বিজ্ঞাপন

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, নির্দিষ্ট এলাকায় ‘বিশেষ অভিযান’ পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সানার ঠিক কোন এলাকায় অভিযান চালানো হবে, কখন তা শুরু হবে কিংবা এর সুনির্দিষ্ট লক্ষ্য কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সম্ভাব্য অভিযানকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অভিযানের সময়সূচি, লক্ষ্যবস্তু এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD