Logo

হুথিদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা এরদোয়ানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ২১:১৫
হুথিদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা এরদোয়ানের
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ সমর্থনের কথা জানান।

বিজ্ঞাপন

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। একই সঙ্গে সৌদি যুবরাজকে তিনি বলেছেন, বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে তাঁর বিশ্বাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুথিদের হামলার মধ্যে তুরস্কের এই সমর্থন ঘোষণায় রিয়াদ ও আঙ্কারার প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-তুরস্ক-পাকিস্তান

বিজ্ঞাপন

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত এই চুক্তির আওতায় জোটের কোনো একটি সদস্যের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

ন্যাটো সদস্য তুরস্ক এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তির মূল লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও সম্মিলিত প্রতিরোধক্ষমতা জোরদার করা।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD