ইয়েমেনের গুরুত্বপূর্ণ তাইজ দখলের দ্বারপ্রান্তে হুথিরা

ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাইজ দখলের দ্বারপ্রান্তে রয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত কয়েক সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর শহরটির দিকে অগ্রসর হচ্ছে তারা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী সানা থেকে আলজাজিরার সাংবাদিক ইউসুফি মাওরে এ তথ্য জানিয়েছেন।
তাঁর তথ্যমতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা মোখা, তাইজের পশ্চিমাঞ্চল, বাব এল-মান্দেব প্রণালির উপকূলীয় কয়েকটি এলাকা এবং ধুবাব জেলা দখল করেছে। এসব অগ্রগতির পর এখন তাইজ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা।
এদিকে, দখল হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তবে সেই প্রতিরোধ সত্ত্বেও হুথি যোদ্ধারা তাইজের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই সাংবাদিক।
বিজ্ঞাপন
তাইজ ঘিরে ফেলার কৌশল হুথিদের
সাংবাদিকের তথ্যমতে, হুথিদের অন্যতম কৌশলগত লক্ষ্য হলো তাইজ শহর ঘিরে ফেলা এবং জাবাল সাবির পাহাড়ের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়া। বর্তমানে পাহাড়ি এই অঞ্চলে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুথিরা যাতে জাবাল সাবির পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নিতে না পারে, সে জন্য সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হুথিরা সর্বশক্তি দিয়ে এলাকাটির দিকে অগ্রসর হচ্ছে।
বিজ্ঞাপন
তাইজ শহরের দক্ষিণাঞ্চলেও বর্তমানে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। ইউসুফি মাওরের মতে, সরকারি বাহিনীর জন্য সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে শহরটির মূল অংশের নিয়ন্ত্রণ হারানো।
সৌদি হামলার পর পাল্টা আক্রমণের হুমকি
তাইজকে কেন্দ্র করে সংঘাতের মধ্যেই ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








