মক্কায় মসজিদের ভেতর অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী অভিযুক্তদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
আদালত উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রায় বহাল থাকার পর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ১৪ অক্টোবর তাদের দণ্ড কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।








