Logo

ইরানকে কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৭:৫৭
ইরানকে কঠিন শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে ‘কঠিন শিক্ষা’ওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, ইরানের বিষয়ে ওয়াশিংটনের ধৈর্য ফুরিয়ে আসছে।I

বিজ্ঞাপন

বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, ইরানের জনগণ উদ্বেগের মধ্যে রয়েছেন। পাশাপাশি দেশটিকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সিদ্ধান্তও খুব শিগগির নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইরানের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ট্রাম্প দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে আখ্যা দেন। তার দাবি, দেশটির কার্যকর অর্থনীতি নেই এবং সেনাসদস্যদের বেতন দেওয়ার সামর্থ্যও নেই।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনেরও সমালোচনা করেন ট্রাম্প। তার অভিযোগ, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বদলে ওই প্রশাসন দেশটিকে বিপুল অর্থ দিয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অষ্টম মাসে গড়িয়েছে। দুই পক্ষের মধ্যে প্রস্তাব বিনিময় হলেও আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

গত রোববার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালি সাত দিনের জন্য খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা যথেষ্ট নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় থাকার পর্যায়ে আর নেই ইরান।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে গত ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে প্রস্তাবটি তৈরি করা হয়েছে। ওই সমঝোতায় সামরিক অভিযান বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি অস্থায়ী কাঠামো নির্ধারণ করা হয়েছিল।

এই কাঠামোর আওতায় আরও বিস্তৃত সমঝোতায় পৌঁছাতে চায় তেহরান। তবে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য অব্যাহত থাকায় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের সমাধান কতটা দ্রুত সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

সূত্র: শাফাক নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD