Logo

ফোন চুরি করতে গিয়ে চলন্ত ট্রেনের জানালায় ঝুললেন যুবক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৮:৫২
ফোন চুরি করতে গিয়ে চলন্ত ট্রেনের জানালায় ঝুললেন যুবক
ছবি: সংগৃহীত

ভারতের বিহারে চলন্ত ট্রেনের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েন এক সন্দেহভাজন চোর। ফোন টান দেওয়ার সময় কামরার ভেতরে থাকা যাত্রীরা তাঁর হাত শক্ত করে ধরে রাখেন। এতে চলন্ত ট্রেনের বাইরে ঝুলে থাকতে হয় তাঁকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় বাইরে থেকে জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি।

তবে তাঁর চেষ্টা সফল হয়নি। কামরার ভেতরে থাকা যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাঁর হাত ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করার পরও তাঁকে ছাড়েননি তাঁরা। ফলে চলন্ত ট্রেনের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকতে হয় ওই ব্যক্তিকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এ সময় স্টেশনে থাকা লোকজনকে ঘটনাটি দেখতে দেখা যায়। কিছু দূর যাওয়ার পর তিনি ঝুলন্ত অবস্থা থেকে একটি প্ল্যাটফর্মে পড়ে যান। পরে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ মোবাইল চুরির চেষ্টার জন্য ওই ব্যক্তির শাস্তি দাবি করেছেন। অন্যদিকে, কয়েকজনের মতে, অপরাধের অভিযোগ থাকলেও এভাবে চলন্ত ট্রেনের বাইরে ঝুলিয়ে রাখা বিপজ্জনক এবং অমানবিক আচরণ।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘিরে অনলাইনে আলোচনা চললেও ওই ব্যক্তির পরিচয় এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD