Logo

ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩৪
ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত: নেহা বোরা
নেহা বোরা। ছবি সংগৃহীত

ভারতে চলমান জেন-জি আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর দাবি, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন শুরু হয়েছিল, ভারতের বর্তমান বিক্ষোভের লক্ষ্যও একই।

বিজ্ঞাপন

প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা ও সংহতি বার্তা দিতে গিয়ে এসব কথা বলেন নেহা বোরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁর ভিডিও বার্তাটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে সংগঠনটি।

ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতজুড়ে বর্তমানে যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত বাংলাদেশকে দেখে শুরু হয়েছে। ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য বাংলাদেশের আন্দোলনকারীদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেহা বোরা বলেন, “আমাদেরকে পথ দেখানোর জন্য ও ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যেও এক।”

তিনি আরও বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন এবং সেই আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, দুই দেশের তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা করেন।

নেহা বোরা বলেন, “আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।”

বিজ্ঞাপন

সূত্র: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD