এবার আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

শিক্ষার পরিবেশের উন্নয়ন, উচ্চশিক্ষার ব্যয় কমানো, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ, উচ্চশিক্ষার ব্যয়, আর্থিক সহায়তা এবং স্নাতক শেষ করার পর কর্মসংস্থানের সুযোগ নিয়ে উদ্বেগ থেকে এই বিক্ষোভের আয়োজন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, দেশের বৈষম্য ও সরকারের কার্যক্রম নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করতেই তারা রাস্তায় নেমেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভকারী লুলজেতা কোলা বলেন, ‘আলবেনিয়ার এখন বিপ্লব, পরিবর্তন এবং পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। এভাবে আর চলতে পারে না।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশটিতে গভীর সামাজিক অবিচার রয়েছে। একই সঙ্গে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধানও অনেক বেশি।
আলবেনিয়ায় শিক্ষার্থীদের এই আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে চলমান ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ঘটেছে। ফ্রান্সেও কয়েক সপ্তাহ ধরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও বিদ্যালয় অবরোধ কর্মসূচি পালন করছেন।
ফ্রান্সের শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নত করা। তাদের অভিযোগ, বিদ্যালয়গুলোর ভবনের অবনতিশীল অবস্থা এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ শিক্ষার পরিবেশ ব্যাহত করছে।
বিজ্ঞাপন
এদিকে, আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী আলবানা কোচিউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছেন।
তিনি লেখেন, ‘সহিংসতা কখনো সমাধান ছিল না, এখনো নয় এবং কখনোই হবে না। পাথর ছোড়া, সরকারি প্রতিষ্ঠান ও পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পদের নির্বিচার ধ্বংসযজ্ঞ তরুণদের নিজেদের দাবি প্রকাশের উপায় হতে পারে না।’
সূত্র: রয়টার্স








