Logo

দিল্লির আন্দোলনে বিদেশি শক্তির হাত রয়েছে: ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:৩৬
দিল্লির আন্দোলনে বিদেশি শক্তির হাত রয়েছে: ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পেছনে বহিরাগত ও বিদেশি শক্তির সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ভারতকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এই আন্দোলন পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ার নারায়ণপুরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কার্যালয়ের ভূমিপূজা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আন্দোলনে বিদেশি মদতের অভিযোগ

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এর পেছনে বহিরাগত বা বিদেশি শক্তির অংশগ্রহণ রয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বিজ্ঞাপন

সুকান্তর ভাষ্য, ভারতের তদন্তকারী সংস্থাগুলো যথাসময়ে এ বিষয়ে তথ্য প্রকাশ করবে। পুরো ঘটনাকে সুপরিকল্পিত উল্লেখ করে তিনি আরও অভিযোগ করেন, ভারতকে অস্থিতিশীল করতে ‘টুলকিট’ ব্যবহার করে প্রচেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে তাঁর এসব অভিযোগের পক্ষে অনুষ্ঠানে কোনো প্রমাণ তুলে ধরেননি সুকান্ত মজুমদার।

মমতা ও অভিষেককে আক্রমণ

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, দলের দুর্দিনে অভিষেককে দেখা যায় না, অথচ পরিস্থিতি অনুকূলে থাকলে তাঁকে সামনে দেখা যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিল্লিতে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। সুকান্ত বলেন, পূজার সময় বাঙালির দিল্লিতে গিয়ে বসে থাকার কথা নয়। তাঁর বক্তব্য, বাঙালির পশ্চিমবঙ্গেই থাকা উচিত।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জী। এ দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD