Logo

মোদি সরকারের এক প্রতিমন্ত্রীর পদত্যাগ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:২১
মোদি সরকারের এক প্রতিমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদও ছেড়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান এই বিজেপি নেতা।

বিজ্ঞাপন

তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যটিতে দলের অবস্থান মজবুত করতে পুরো সময় সাংগঠনিক কাজে ব্যয় করতে চান মুরুগান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মুরুগান আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্বের বিষয়।

বিজ্ঞাপন

এবার দলের তৃণমূল পর্যায়ে ফিরে গিয়ে তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD