Logo

রাহুল গান্ধীদের মিছিল ঘিরে দিল্লি পুলিশের দুই মামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৫:৫৪
রাহুল গান্ধীদের মিছিল ঘিরে দিল্লি পুলিশের দুই মামলা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল ঘিরে দুটি মামলা করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) অনুমতি ছাড়া মিছিল আয়োজন এবং ট্রাক দিয়ে ব্যারিকেড ভাঙার অভিযোগে বারাখাম্বা রোড ও তিলক মার্গ থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। কংগ্রেসের নেতৃত্বে ‘চলো দিল্লি’ কর্মসূচিতে বিরোধী জোটের শীর্ষ নেতাদের অনেকে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং সিপিআইএম নেতা এম এ বেবি।

সোমবার বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন হাজারো সমর্থক। তাঁদের দাবি, প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হবে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বন্ধ করতে হবে।

বিরোধী নেতারা এসব দাবির বিষয়ে সুপ্রিম কোর্টে যৌথ আবেদনও করেছেন। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দিল্লিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা চলছে। এর আগে শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি কর্মসূচিতে অংশ নেওয়া হাজারো মানুষকে আটক করে পুলিশ।

গত সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর বিরোধী নেতারা সরকারের পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানাতে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তবে তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।

দিল্লি পুলিশ জানিয়েছে, গত ১০ দিনে মধ্য দিল্লির বিভিন্ন থানায় বিক্ষোভ, সহিংসতা এবং নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে দুই ডজনের বেশি এফআইআর করা হয়েছে। গত ১০ অক্টোবরের একটি বিক্ষোভের ঘটনায় ২০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের জামিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD