Logo

হুথি হামলার আশঙ্কায় শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৫:২০
হুথি হামলার আশঙ্কায় শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ও নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশটির বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। হামলার আশঙ্কায় বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করায় যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরটির নিরাপত্তা ও পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সোমবার জারি করা বিমান চলাচলসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

সোমবার রাতে হুথি বাহিনী দাবি করে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুথিরা আরও দাবি করেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত এলাকার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, শনিবারের হামলার পর থেকেই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে দাবি করা হয়েছে। রোববারের আরেকটি হামলায় একজন নিহত ও প্রায় এক ডজন মানুষ আহত হন।

বিমান চলাচলে বাড়ছে উদ্বেগ

বিজ্ঞাপন

সাম্প্রতিক হামলাগুলো সৌদি আরবের বিমান পরিবহন খাতে কয়েক বছরের মধ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আগে থেকেই চাপে থাকা বিমান পরিবহনশিল্পের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর সঙ্গে উড়োজাহাজের জ্বালানির বাড়তি দামও বিমান সংস্থাগুলোর ব্যয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

সংঘাতের মধ্যে বেসামরিক বিমানবন্দর ও বিমান চলাচলকেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় আন্তর্জাতিক বিমান নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে পরামর্শ দেওয়া সদস্যভিত্তিক সংস্থা অপসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি বলেন, বেসামরিক বিমান চলাচলকে লক্ষ্য করে এ ধরনের ধারাবাহিক ও তীব্র হামলা নজিরবিহীন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি মূল্যায়নের পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD