পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ১৪ বগি লাইনচ্যুত হয়ে নিহত ৬

পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে রহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে করাচি থেকে পেশোয়ারগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত ১৩টি বগি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করেছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার আগে রোহড়ির কাছে ৯ নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। তবে ওই মেরামতের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে এ ধরনের ট্রেন দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালের আগস্টে দেশটির সিন্ধু প্রদেশের নবাবশাহর কাছে হাজার এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। ওই দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হন এবং শতাধিক যাত্রী আহত হয়েছিলেন।
বিজ্ঞাপন
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল








