সৌদি আরবের রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ নিচে পড়ে একজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি আবাসিক ভবন ও একটি গাড়িও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। পরে উদ্ধারকারী ও নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সরকারি সংবাদ সংস্থা এসপিএর বরাতে ওই মুখপাত্র জানান, ঘটনায় একজন আরব নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি একটি আবাসিক ভবন ও একটি গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ১৩ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ধারাবাহিক এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের সম্মতি আদায়ের চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল।
সোমবার (১২ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক সহায়তা নিতে আগ্রহী নন সৌদি যুবরাজ। ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা শুরু করলে সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
সূত্র: আল-জাজিরা








