Logo

ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবি, প্রাণ গেল ১৩ শিশুর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ২১:০৪
ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবি, প্রাণ গেল ১৩ শিশুর
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিতে নৌকায় করে যাচ্ছিল শিশুরা। অতিরিক্ত যাত্রী ওঠায় ছোট নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই নদীতে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে পানিতে তলিয়ে যাওয়া শিশুদের খুঁজতে থাকেন তাঁরা। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে বিহারের পূর্বাঞ্চলীয় বৈশালী জেলায় এ দুর্ঘটনা ঘটে। পরে নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলার জেলা ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রামলক্ষণ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নৌকাটি আকারে ছোট ছিল এবং সেটির অবস্থাও ভালো ছিল না। তা সত্ত্বেও অনেক যাত্রী গাদাগাদি করে নৌকাটিতে উঠেছিলেন।

স্থানীয় চিকিৎসক নির্মল কুমার বলেন, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুই শিশু রয়েছে। তাদের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৈশালীর জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নদী থেকে ১৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি বলেন, বিহারের বৈশালীতে নৌকা উল্টে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD