Logo

ইরানে আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি : ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৩
ইরানে আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি : ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এর ফলে এখন আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। এমনকি ইরানের প্রেসিডেন্ট হতে আগ্রহী কাউকেও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে যোগ দেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না যে (ইরানে) কাদের সঙ্গে আমরা কাজ-কারবার করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।”

তিনি আরও জানান, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাদের ভেবে রেখেছিল— তাদের কেউই প্রেসিডেন্ট হতে রাজি হচ্ছেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, কাদের সাথে আলোচনা করব—তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয় আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।”

তবে বরাবরের মতো এবারও ট্রাম্প দাবি করেছেন যে গত প্রায় ৮ মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী হারিয়েছে এবং নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলো খুইয়েছে।

বিজ্ঞাপন

“ইরানের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে”, বলেছেন

ট্রাম্প তাঁর সেই পুরনো দাবিও পুনর্ব্যক্ত করেন যে, ইরান তার বিমানবাহিনী এবং ১৫৯টি জাহাজই হারিয়েছে; তাঁর ভাষ্যমতে, জাহাজগুলো এখন “সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে।”

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এল। পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের প্রতিরক্ষা বাহিনীর হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে কমপক্ষে ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।

সূত্র : দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD