Logo

বাংলাদেশের তরুণদের উদাহরণ টেনে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতীয় রাজনীতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৬:৪৩
বাংলাদেশের তরুণদের উদাহরণ টেনে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতীয় রাজনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের জেন-জি প্রজন্ম গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর এমন বক্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক।

বিজ্ঞাপন

ক্ষমতাসীন দল বিজেপির অভিযোগ, নেহা বোরার বক্তব্যে রাহুল গান্ধী ও তাঁর সহযোগীদের সরকার পরিবর্তনের প্রচেষ্টার বিষয়টি স্পষ্ট হয়েছে। দলটির দাবি, বিরোধীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চায়। তবে কংগ্রেস বলছে, তরুণদের কণ্ঠ দমিয়ে রাখতে বিজেপি গণতন্ত্রের প্রসঙ্গ সামনে আনছে।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেহা বোরার একটি ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, “রাহুল গান্ধীর পোস্টার গার্ল নেহা বোরা বলেছেন, ‘বাংলাদেশ আমাদের (ভোটাধিকারের) পথ দেখিয়েছে’। এটি সরকার পরিবর্তনের প্রকাশ্য স্বীকারোক্তি। রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা ভারতের গণতন্ত্রের জন্য হুমকি।”

পৃথক এক পোস্টে প্রদীপ ভাণ্ডারি অভিযোগ করেন, নেহার বক্তব্য থেকে বোঝা যায়, রাহুল গান্ধীর সরকারবিরোধী অবস্থান কেবল রাজনৈতিক বিষয় নয়। তাঁর দাবি, কংগ্রেস নেতারা বাংলাদেশের আদলে ভারতে সরকার পরিবর্তন করতে চান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজেপির অভিযোগের জবাবে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, বিজেপি গণতন্ত্রের কথা বলছে, অথচ কংগ্রেস সেই গণতন্ত্র রক্ষার জন্যই লড়াই করছে। তিনি বলেন, “বিজেপি সেই গণতন্ত্রের কথা বলছে, যার জন্য আমরা লড়াই করছি। পুরো দেশ এই গণতন্ত্রের জন্য লড়াই করছে।”

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি প্রসঙ্গে রশিদ আলভি বলেন, ভারতের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তাঁর পদত্যাগ চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের দোহাই দিয়ে বিজেপি তরুণদের কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ এবং তাঁরা কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নন। ভারতে সরকার পরিবর্তনের যেকোনো প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD