পানির বোতলে ২.৬০ টাকা বেশি নেওয়ায় নেওয়ায় জরিমানা হলো দেড় লাখ টাকা!

এক বোতল পানির নির্ধারিত দামের চেয়ে মাত্র ২ রুপি বেশি নেওয়ায় ভারতের উত্তর প্রদেশের একটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৬ হাজার রুপি জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ভোক্তা সুরক্ষা কমিশন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। তবে শিরোনামে উল্লেখিত দেড় লাখ টাকা নয়, জরিমানা ও অন্যান্য অর্থ মিলিয়ে এ পরিমাণ দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
ভারতের আলিগড় জেলা ভোক্তা সুরক্ষা কমিশন বিবিসিএন রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ নির্দেশ দেয়। রেস্তোরাঁটিকে ১ লাখ রুপি জরিমানা ভোক্তা কল্যাণ তহবিলে জমা দিতে হবে। পাশাপাশি অভিযোগকারীকে ১ হাজার রুপি ক্ষতিপূরণ এবং আইনি খরচ বাবদ ৫ হাজার রুপি দিতে হবে।
ঘটনাটি গত ১১ মার্চের। আলিগড়ের বাসিন্দা অঙ্কুর আগরওয়াল ওই রেস্তোরাঁয় খেতে গিয়ে এক বোতল পানি কেনেন। বোতলে সর্বোচ্চ খুচরা মূল্য ১৮ রুপি লেখা থাকলেও তাঁর কাছ থেকে নেওয়া হয় ২০ রুপি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর অঙ্কুর আগরওয়াল জেলা ভোক্তা সুরক্ষা কমিশনে অভিযোগ করেন। শুনানিতে প্রমাণ হিসেবে তিনি রেস্তোরাঁর বিল ও পানির বোতলের ছবি জমা দেন। বিলে স্পষ্টভাবে ২০ রুপি নেওয়ার তথ্য পাওয়া যায়, যদিও বোতলের গায়ে নির্ধারিত মূল্য ছিল ১৮ রুপি।
বিজ্ঞাপন
অভিযোগের শুনানিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হলেও তাদের পক্ষে কেউ উপস্থিত হননি।
গত ১২ অক্টোবর কমিশন রায় দেয়, পণ্যের গায়ে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া অন্যায্য ব্যবসায়িক চর্চা। এ কারণে রেস্তোরাঁটিকে জরিমানাসহ ক্ষতিপূরণ ও আইনি খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশ অনুযায়ী, অর্থ পরিশোধের জন্য রেস্তোরাঁটি ৪৫ দিন সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








