Logo

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো থাইল্যান্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ১৪:০১
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে কৃষি ও নির্মাণ খাতের শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। উদ্যোগটি বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কাজের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের শ্রমনীতি সংক্রান্ত হালনাগাদ তথ্যে নতুন তিনটি দেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

থাইল্যান্ডের অর্থনীতিতে কৃষি ও নির্মাণশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দীর্ঘদিন ধরে এই দুই খাতে শ্রমিকের ঘাটতি থাকায় উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে। এ সংকট মোকাবিলায় প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন দেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

সম্ভাব্য কর্মী সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শ্রমিকের ঘাটতি পূরণের পাশাপাশি কর্মী নিয়োগের উৎস আরও বিস্তৃত করতে চায় থাইল্যান্ড।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, এই তিন দেশের জন্য এখনো নিয়োগের নির্দিষ্ট কোটা বা কর্মীর সংখ্যা চূড়ান্ত করা হয়নি। তবে কর্মী নিয়োগের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শ্রীলঙ্কা থেকে প্রথম দফার কর্মীরা থাইল্যান্ডে যেতে পারেন। এরপর বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের বাইরেও বাংলাদেশি কর্মীদের জন্য নতুন শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে কাজের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

তবে কর্মী নিয়োগের নির্দিষ্ট সময়সূচি, সংখ্যা, বেতন, ভিসার শর্ত এবং আবেদনপ্রক্রিয়া এখনো চূড়ান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশের আগে কর্মীদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করা জরুরি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD