১০৩ কোটি টাকায় ১০ হাজার টন চিনি কিনবে সরকার

সরকারি পর্যায়ে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি কেজি চিনি কেনা হবে ১০২ টাকা ৯৫ পয়সা এবং ১০৩ টাকা ৯৫ পয়সা দরে।
বিজ্ঞাপন
উভয় প্রস্তাবেই সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চিনি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম প্রস্তাবে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৫১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা ৯৫ পয়সা। ভ্যাট ও করসহ এ দর প্রস্তাব করা হয়েছে। ৫০ কেজির বস্তায় চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয় প্রস্তাবে একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরও ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এ প্রস্তাবে প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৩ টাকা ৯৫ পয়সা। এখানেও ভ্যাট ও কর অন্তর্ভুক্ত রয়েছে।
দুটি প্রস্তাব মিলিয়ে মোট ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার বিপরীতে ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা।








