১৯ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর সোমবার সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
সংগঠনটির এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত দিনে দেশের কোথাও স্বাভাবিক কার্যক্রম চালাবে না জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুস সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে আগামী ১৯ অক্টোবর সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
পাশাপাশি সিদ্ধান্তটি বাস্তবায়নে দেশের জুয়েলারি ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতাও কামনা করেছে বাজুস।








