Logo

অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৩:৪৩
অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ সহযোগিতার বিষয়ে আরও অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যেতে পারে বলে আশা করছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) সকালে থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার।

তিতুমীর জানান, বিদ্যমান অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারণা। এ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংকট মোকাবিলায় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে তারা।

সরকারের প্রত্যাশা, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আরও স্পষ্ট অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হতে পারে, এর পরিমাণ কত হবে এবং তা কীভাবে বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে বৈঠক শেষে বিস্তারিত জানাননি অর্থনৈতিক উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD