Logo

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান, ভিডিও ভাইরাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬, ১৩:৩১
৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভালোবাসার সম্পর্কে বয়সের ব্যবধান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান সেরেছেন ৩০ বছর বয়সী এক নারী ইনফ্লুয়েন্সার। তাঁদের বাগদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের ওরাইয়া জেলার বাসিন্দা রামসুগহার নামের ওই বৃদ্ধ এবং রীনা রাজপুত নামের ইনফ্লুয়েন্সার প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় একটি বিউটি পার্লারে বাগদান সম্পন্ন করেন। তাঁদের দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

রীনা জানিয়েছেন, নবরাত্রি উৎসবের পর তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই জুটির বাগদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই বাগদানের খবর প্রকাশ্যে আসার পর অনেকে জুটিটির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হওয়া উচিত নয়। অন্যদিকে, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, জনপ্রিয়তা অর্জন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রামসুগহার জানিয়েছেন, রীনা প্রায় দুই বছর ধরে তাঁদের বাড়িতে যাতায়াত করছেন। রামসুগহারের মেয়ে রাঁধা একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। তাঁর ভাষ্য অনুযায়ী, রামসুগহারের স্ত্রী প্রায় সাত বছর আগে মারা গেছেন। এরপর রীনা নিয়মিত তাঁদের বাড়িতে যেতেন এবং ভিডিও কনটেন্ট তৈরির কাজে যুক্ত ছিলেন। এ সময় তাঁর বাবার সঙ্গে রীনার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানান রাঁধা।

রীনা জানিয়েছেন, তাঁদের মধ্যে ৪৫ বছরের বয়সের ব্যবধান নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। বিয়ের সিদ্ধান্ত নিয়েও তিনি সন্তুষ্ট। তাঁর মতে, ভালোবাসার ক্ষেত্রে বয়স বাধা নয়। দুজনই জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।

বাগদানের ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও, তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সম্পর্কের পরবর্তী অগ্রগতি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD