ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে

ভারতে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে তাঁর মতে, বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির মধ্য দিয়ে নয়, বরং নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই ভারতে সরকারের পরিবর্তন হতে হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন, “আমরা সরকারের পতন চাই। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাবো।”
তিনি আরও বলেন, আমরা নেপাল নই। এটা বাংলাদেশও নয়। আমাদের আমবেড়কার আছে, আমাদের গান্ধী আছে। আমাদের ভগত সিং আছে। আমাদের সংবিধান আছে। আমাদের ভোটের অধিকারও আছে।
শুক্রবার দিল্লিতে প্রস্তাবিত তিরঙ্গা মার্চের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক হওয়ার পরপরই তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমান আন্দোলন ভারতকে অস্থিতিশীল করার জন্য বিদেশি অর্থ সহায়তায় হচ্ছে-এমন অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ রাজ বলেন, ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখান। শুধু বললেই তো হবে না। প্রমাণ করে দেখাতে হবে।
তিরঙ্গা মার্চের আগে ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে জনপ্রিয় এই অভিনেতা বলেন, তাদের মধ্যে ভয়টা স্পষ্ট। মোদীর প্রতি আমার প্রশ্ন-আপনার হার ঘর তিরঙ্গার কী হলো? আপনিই প্রথম এমন উদ্যোগ শুরু করলেন আর এখন একটা শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার জন্য আপনিই ছাত্রদের গ্রেফতার করছেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা নিরাপদ, তারা কোনো অস্ত্র বহন করছেন না। তারা আমবেড়কার ও গান্ধীর পথ অনুসরণ করেই শান্তিপূর্ণ সমাবেশ করছে বলে দাবি করেন তিনি।
দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ কর্মসূচির আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক আটকের পর কোথায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। দীপকের অবস্থান এখনো অজানা বলে দাবি করেছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং।
শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল কেন্দ্র করে পুলিশের অভিযানে দীপকে ও নেহা বোরা আটক হন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও দীপকেকে প্রতিরোধমূলক আটকে রাখা হয়েছে। তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং লিখেছেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে এসইএম আদালতে হাজির করা হবে। তাঁর অবস্থান এখনো অজানা এবং আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করতে পারেননি বলেও দাবি করেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে








