আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থনের কথা বললেন বিজেপি নেতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারতের পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সভায় তিনি এ মন্তব্য করেন। পরে নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও তুলে ধরেন এই বিজেপি নেতা।
বিজ্ঞাপন
রাঠৌর বলেন, ‘যদি আজ আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা পাকিস্তানের পাশেই থাকব। কারণ পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ।’
তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তিনি ভারতের পক্ষেই থাকবেন বলে জানান। এ প্রসঙ্গে রাঠৌর বলেন, ‘যখন আমাদের মধ্যে কোনো সমস্যা হবে, আমরা অবশ্যই ভারতের পাশে থাকব। বোঝা গেল? এটা আমাদের বোঝা উচিত।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাজস্থানের বিজেপি সভাপতিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন।
সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে শামা মহম্মদ লিখেছেন, ‘যে দেশ আমাদের দেশের মানুষ এবং সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির প্রেম আরও একবার প্রকাশ্যে চলে এলো। নরেন্দ্র মোদী, অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে? ওই দেশদ্রোহীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?’
বিজ্ঞাপন
সুত্র: আনন্দবাজার পত্রিকা








