রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) চালানো এসব হামলায় দেশটির দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় রুশ হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। এর আগে তিনি নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছিলেন।
কর্মকর্তারা জানান, সন্ধ্যার দিকে রাশিয়ার নতুন করে চালানো হামলায় আরও নয়জন আহত হন।
দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে রুশ হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়, মেরামতের কাজ অব্যাহত
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রুশ হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখেরও বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে সক্ষম হয়েছেন মেরামতকর্মীরা। তবে বর্তমানে ঠিক কতজন মানুষ বিদ্যুৎহীন রয়েছেন, তা স্পষ্ট করা হয়নি।
পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রোমান রোমানিউক।আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, শুক্রবার সকালে ওই অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার মানুষ সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁদের মধ্যে এক লাখ মানুষ পরে পুনরায় বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।
ভোলিন অঞ্চলের রাজধানী লুটস্কে অন্তত ২৪ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট থাকতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমোভস্কি।
ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত শপিং সেন্টার ও কাস্টমস টার্মিনাল
বিজ্ঞাপন
রোমানিউক জানান, শুক্রবার দিনভর ওই অঞ্চলে ড্রোন হামলা অব্যাহত ছিল। কোভেল শহরের একটি কাস্টমস টার্মিনালে ড্রোন আঘাত হানলে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়। শহরটি কিয়েভ থেকে পোল্যান্ডগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে অবস্থিত।
কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার হামলায় আরও দুটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি সম্মুখসারির কাছাকাছি উত্তরাঞ্চলীয় শহর সুমিতে এবং অন্যটি রিভনে অঞ্চলে অবস্থিত। শপিং সেন্টার ও বাজার লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা হিসেবে এটিকে দেখা হচ্ছে।
সুমির জরুরি পরিষেবার প্রকাশ করা ছবিতে শপিং সেন্টারের মেঝেতে রক্ত ছড়িয়ে থাকতে দেখা গেছে। একই সঙ্গে ভবনটির প্রবেশপথও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে অঞ্চলে একটি বড় শপিং সেন্টারসহ বিভিন্ন স্থানে ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় আরও জানিয়েছে, রিভনে শহর ও আশপাশের এলাকায় জ্বালানি অবকাঠামোয় হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ওই অঞ্চলের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সূত্র: রয়টার্স








