Logo

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬, ১৬:৪৫
জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (১৭ অক্টোবর) শুনানির সময় সমন পৌঁছে দিতে গিয়ে তাঁর বাড়ি তালাবদ্ধ পাওয়ার কথা আদালতকে জানান প্রক্রিয়াকর্মী। এরপর এ আদেশ দেন বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন।

বিজ্ঞাপন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তথ্যপ্রযুক্তি সেলের সদস্য বিকাশ পাণ্ডে ধ্রুব রাঠীর বিরুদ্ধে মামলাটি করেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে রাঠী তাঁর মানহানি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশ করা হয়নি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ অক্টোবর।

কয়েক বছর ধরেই সমন পাঠানোর চেষ্টা

বিজ্ঞাপন

এর আগে গত ১২ অক্টোবর ধ্রুব রাঠীর বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছিলেন আদালত। ওই সময় আদালত উল্লেখ করেন, অভিযোগকারী কয়েক বছর ধরে তাঁর কাছে সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

ওই আদেশে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে রাঠীর বাসভবনে নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে শনিবার (১৭ অক্টোবর) সমন পৌঁছে দিতে গিয়ে বাড়িটি তালাবদ্ধ পাওয়ার কথা জানান প্রক্রিয়াকর্মী। এরপরই আদালত জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিকাশ পাণ্ডের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সমক্ষ শর্মা। তিনি আদালতকে জানান, ধ্রুব রাঠীর সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। তবে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন।

আদালত উল্লেখ করেছেন, এ মামলায় ধ্রুব রাঠীর বিরুদ্ধে প্রথম সমন জারি করা হয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে।

জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার অর্থ এই নয় যে, মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। এটি আদালতে হাজিরা নিশ্চিত করার জন্য নেওয়া একটি আইনি পদক্ষেপ। মামলাটির পরবর্তী কার্যক্রম ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD